কেন্দ্রীয় কার্যালয়

৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা- ১০০০

ফোন

০২-৫৫৭১৪১

ইমেইল

iajbd.2016@gmail.com

কেন্দ্রীয় কার্যালয়

৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা- ১০০০

ফোন

০২-৫৫৭১৪১

ইমেইল

iajbd.2016@gmail.com

ফোন

০২-৫৫৭১৪১

ইমেইল

iajbd.2016@gmail.com

সংসদে দোষারোপ বাদ দিয়ে মাদক নির্মূলে কাজ করুন

রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে ক্লাবের নামে গড়ে ওঠা নেশার আখড়াগুলো অনতিবিলম্বে বন্ধ করতে হবে। সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে এটাই প্রমাণিত হচ্ছে যে, সমাজের এলিট শ্রেণির কিছু যুবক-যুবতীরা প্রতিনিয়তই ক্লাব নামের নেশার আখড়া থেকে মাতাল হয়ে বাড়িতে ফিরছে; যা একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে কল্পনা করাও দুষ্কর ।

আজ ১৭ জুন (বৃহস্পতিবার) ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মুজাহিদ এক যুক্ত বিবৃতিতে উপরোক্ত কথাগুলো বলেন।

তারা আরো বলেন, জাতীয় সংসদে মদের বারের ব্যাপারে একে অপরের দোষারোপ না করে দ্রুত এগুলো বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করুন। এই সমস্ত বারগুলো নামেমাত্র বৈধতার কথা বলে অবাধে মাদক দ্রব্য ছড়িয়ে দিচ্ছে, যার ফলে মাদক সহজলভ্য হয়েছে বলে আমরা মনে করি।

নেতৃদ্বয় আরো বলেন, মাদকের ভয়াল থাবায় দেশের একটি যুবক শ্রেণি ক্ষতিগ্রস্ত। এমতাবস্থায় ইসলাম ব্যতিত নৈতিকতা উন্নয়নের বিকল্প নেই। আর ইসলামী যুব আন্দোলন যুবকদের নৈতিক উন্নয়নের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে। তাই মাদক ও সন্ত্রাস মুক্ত সুন্দর সুখী-সমৃদ্ধ সমাজ গড়ার লক্ষ্যে ইসলামী যুব আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিবৃতিতে তারা আহ্বান জানান।

Scroll to Top

সদস্য হতে ফরমটি পূরণ করুন


ইসলামী যুব আন্দোলন-এ যোগদান করতে চাইলে এই ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন।

প্রশ্ন করুন…

ইসলামী যুব আন্দোলন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদেরকে জানাতে পারেন।

যোগাযোগ তথ্য

সদস্য ডাটা এন্ট্রি

শাখা কর্তৃক নবাগত সদস্যদের নিন্মোক্ত ফরমের মাধ্যমে পূরণ করে পাঠাতে হবে

বর্তমান ঠিকানা
স্থায়ী ঠিকানা