কেন্দ্রীয় কার্যালয়

৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা- ১০০০

ফোন

০২-৫৫৭১৪১

ইমেইল

iajbd.2016@gmail.com

কেন্দ্রীয় কার্যালয়

৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা- ১০০০

ফোন

০২-৫৫৭১৪১

ইমেইল

iajbd.2016@gmail.com

ফোন

০২-৫৫৭১৪১

ইমেইল

iajbd.2016@gmail.com

প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও চাকরিচ্যুতির দাবি ইসলামী যুব আন্দোলনের

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেফতার, চাকরিচ্যুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুফতী মানসুর আহমদ সাকী।
আজ ১০ অক্টোবর ২০২৬, শনিবার দুপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সেক্রেটারি জেনারেল মাওলানা রহমতুল্লাহ বিন হাবিবের সঞ্চালনায় এবং কেন্দ্রীয় সভাপতি মুফতী মানসুর আহমদ সাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক বৈঠকে সভাপতির উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতী মানসুর আহমদ সাকী বলেন, দেশের লাখ লাখ তরুণ কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেন। তাঁদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠা মেধাভিত্তিক নিয়োগব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। এ ধরনের অনিয়মের কারণে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী অর্থ, সময় ও শ্রম ব্যয় করে ঢাকায় এসে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নেন। তাঁদের অনেকেই যাতায়াত, থাকা-খাওয়া ও অন্যান্য খাতে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করেন। প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অভিযোগের কারণে তাঁদের কষ্টার্জিত অর্থ, মূল্যবান সময় ও শ্রমের অপচয় হয়েছে। তরুণদের ভবিষ্যৎ নিয়ে এ ধরনের অনিয়ম ও অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের আর্থিক ক্ষতি বিবেচনায় নিয়ে তাঁদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করতে হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং দোষীদের চাকরিচ্যুতিসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মুফতী মানসুর আহমদ সাকী বলেন, নিয়োগব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতির সুযোগ বন্ধ করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার পরিবেশ নিশ্চিত করা জরুরি। প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা তরুণদের মধ্যে হতাশা সৃষ্টি করে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি আস্থা ক্ষুণ্ন করে। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশ্নপত্রের নিরাপত্তা, কঠোর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আ হ ম আলাউদ্দীন, কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ ইলিয়াস হাসান, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ আল আমিন, কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মাহবুব আলম, কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ মোরশেদুল আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম, কেন্দ্রীয় দফতর সম্পাদক কে এম শামীম আহমেদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবু বকর সিদ্দিক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুফতি একেএম আব্দুর জাহের আরেফী, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক অধ্যাপক ইমতিয়াজ আহমাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা মুহাম্মাদ আবুবকর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এম হাসিবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মাওলানা মুহাম্মাদ বদরুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এস এম শরিফুজ্জামান সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মাওলানা ইলিয়াস আমিনী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুহাম্মাদ সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা হাম্মাদ বিন মোশাররফ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুহাম্মাদ ওয়ালিউল্লাহ তালুকদার, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এম এ হাসিব গোলদার, কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মুফতি হাবিবুন নবী ইমন, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ বদরুল আমিন, কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মনির হোসাইন এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডা. মুহাম্মাদ মিজানুর রহমান।
Scroll to Top

সদস্য হতে ফরমটি পূরণ করুন


ইসলামী যুব আন্দোলন-এ যোগদান করতে চাইলে এই ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন।

প্রশ্ন করুন…

ইসলামী যুব আন্দোলন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদেরকে জানাতে পারেন।

যোগাযোগ তথ্য

সদস্য ডাটা এন্ট্রি

শাখা কর্তৃক নবাগত সদস্যদের নিন্মোক্ত ফরমের মাধ্যমে পূরণ করে পাঠাতে হবে

বর্তমান ঠিকানা
স্থায়ী ঠিকানা