ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে পহেলা মে ২০২৬ ইং তারিখে ডাব্লিউ এফ কমিউনিটি সেন্টার, এস এস রোড, সিরাজগঞ্জ-এ এক বর্ণাঢ্য কর্মী প্রত্যাশী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন থানা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি যুবনেতা আতিকুর রহমান মুজাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মাওলানা খালিদ বিন আকবর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন হাফেজ হাফিজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা আতিকুর রহমান মোজাহিদ ইসলামী আন্দোলনের ত্যাগ, কুরবানী, আদর্শ ও সাংগঠনিক দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তিনি বলেন, দ্বীনের বিজয় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
পরিশেষে অংশগ্রহণকারীদের কর্মী পরীক্ষা গ্রহণ করা হয়। পরে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের সফলতা কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।







