মঙ্গলবার (৫ মে) বাদ মাগরিব সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকীর সঞ্চালনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মাদ মারুফ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতী রহমাতুল্লাহ বিন হাবিব, দফতর সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মুফতী আবু বকর সিদ্দীক, অর্থ সম্পাদক কেএম শামিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মাওলানা মোস্তাফিজুর রহমান।
আরো উপস্থিত ছিলেন আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা ইউনুছ তালুকদার, প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা অলিউল্লাহ তালুকদারসহ নেতৃবৃন্দ।







